কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজার সরকারি কলেজে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে গণইফতার



দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞার প্রতিবাদে গণ-ইফতার কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার সরকারি কলেজের ধর্মপ্রাণ সাধারণ শিক্ষার্থীরা। 

শনিবার (২৩ মার্চ) মৌলভীবাজার সরকারি কলেজের শেখ হাসিনা একাডেমি কাম এক্সামিনেশন হল সংলগ্ন মাঠে এই গণ-ইফতার কর্মসূচি পালন করা হয়। গণ-ইফতারে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মৌলভীবাজার সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আশরাফ উদ্দিন শফির পরিচালনায় গণইফতারে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি অংশ নেন ইংরেজি বিভাগের শিক্ষক আব্দুস সামাদ, জামেয়া দ্বীনিয়া মৌলভীবাজারের প্রিন্সিপাল হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী শেখ এনামসহ মৌলভীবাজার সরকারি কলেজের বিভিন্ন বিভাগের দুই শতাধিক সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।

ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনায়  বক্তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্মিলিত ইফতারে নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এমন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

ইফতারে পূর্বে দেশ ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া করা হয়।

আরও খবর