কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজার মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মসজিদে আওয়ামী সন্ত্রাসী হামলায় মুসল্লি-ছাত্রসহ আহত-১০

মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের মিরপুর এলাকায় অবস্থিত হুসাইনিয়া আরবিয়া মাদরাসার মসজিদে মুসল্লি ও শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগ ওঠেছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা জুবের আহমদ (৫২) ও তার ভাই জুনেদ আহমদ (৫২) এর বিরুদ্ধে।

মাদরাসা ও মসজিদ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদরাসা ও মসজিদ দখল নিতে স্থানীয় প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে নানা ধরণের ষড়যন্ত্র ও হীন প্রচেষ্টা চালাচ্ছে। যুগ যুগ ধরে এ মাদরাসার পরিচালনা করে যাচ্ছেন কওমি আলেমরা। এলাকার আওয়ামী সন্ত্রাসী জুবের গংরা মাদরাসা-মসজিদকে তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মাদরাসার কমিটি এবং মুহতামিমের বিরুদ্ধে নানা ধরণের মিথ্য অভিযোগ এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন। এরই অংশ হিসেবে শুক্রবার (১৬ আগস্ট) জুমআর নামাজের পূর্বে জুবের আহমদের নেতৃত্বে তার ভাইসহ সংপাঙ্গরা দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মসজিদ প্রাঙ্গণে অবস্থান করেন। মসজিদে নামাজ পড়াতে আসা ইমাম, মাদরাসার শিক্ষকসহ মুসল্লিরা যখন মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করা শুরু করলেন তখনই তারা ইমাম-মুসল্লিদের উপর হামলা করেন। এসময় তাদের হামলায় মুসল্লি, মাদরাসার ছাত্র-শিক্ষকসহ অন্তত ১০জন আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতরা হলেন, আব্দাল মিয়া, আজমাল মিয়া, সালমন আহমদ ও আব্দুল ওয়াদুদ।

মাদরাসার প্রাক্তন পরিচালক মাওলানা আজফার খান বলেন, মাদরাসা দখলের জন্য মিরপুর এলাকার প্রভাবশালী আওয়ামী লীগ নেতা জুবের আহমদের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্র মাদরাসাকে তাদের মতো করে চালাতে তৎপরতা চালায়। এমনকি প্রভাব খাটিয়ে তারা তাদের পছন্দ মানুষ দিয়ে কমিটিও করে। পরে মাদরাসাকে দখলে নেওয়ার হীন প্রচেষ্টা করে। এরই অংশ হিসেবে শুক্রবার মাদরাসার মসজিদে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটায়। আমাদের মিরপুর গ্রামকে অশান্ত করে তুলেছে এসব সন্ত্রাসীরা। আমি কখনো দেখিনি এই গ্রামে এভাবে রামদা উঁচু করে কেউ সন্ত্রাসী হামলা করতে। ভিডিও এবং ছবিতে স্পষ্ট দেখা গেছে রামদা হাতে সালেহ আহমদ, তার ভাই জুবের আহমদ, জুনেদ আহমদসহ আরও বেশ কয়েকজনকে। মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদর উপর এমন বর্বর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি চাই।

মাওলানা আজফার আরও বলেন, তাদের হামলায় বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের কর্মী সালমানের মাথার হাড় ভেঙ্গে গেছে। গুরতর অবস্থায় সালমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হানপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ বিষয়ে মিরপুর হুসাইনিয়া আরবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আছআদ আল হোসাইন বলেন, হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এলাকার আওয়ামী সন্ত্রাসী জুবের আহমদের নেতৃত্বে দেশীয় অস্ত্র রাম দা, হকিস্টিক ও লাটি নিয়ে মসজিদ প্রাঙ্গণে মুসল্লি ও ছাত্রদের উপর হামলা চালানো হয়। হামলা গুরুতর ৪জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করতে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলেও মাওলানা আছাদ জানান। 

আরও খবর