কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে ৪দিন ধরে নিখোঁজ ভাদগাঁও মাদরাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী জাকারিয়া

১৪ বছরের শিশু জাকারিয়ার এখনও সন্ধান পাওয়া যায়নি


মৌলভীবাজারের ভাদগাঁও গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১৪ বছরের শিশু জাকারিয়া আহমেদের এখনও সন্ধান মেলেনি।

গত ৬ অক্টোবর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার জামেয়া ইসলামিয়া ভাদগাঁও মাদরাসা থেকে নিখোঁজ হয় মাদরাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির (ছুওম) ছাত্র মোঃ জাকারিয়া আহমেদ (১৪)। 

নিখোঁজ শিশুর পিতার নাম মোঃ আব্দুল কাইয়ুম, মাতার নাম মোছাঃ হামিদা খাতুন। স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ফয়জাবাদ আশ্রয়ন কেন্দ্র।

শিক্ষার্থী জাকারিয়া নিখোঁজের পর থেকে আত্মীয়স্বজনের বাসা-বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় গত ৯ অক্টোবর মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন ভাদগাঁও মাদরাসার শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। জিডি নং: ৫৭৩।

জিডি সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর (রবিবার) বেলা অনুমান ১.৩০ ঘটিকার সময় ভাতগাঁও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী সবাই জুহরের নামাজে ছিলেন। নামাজ শেষে শিক্ষার্থী জাকারিয়ার সন্ধান মিলেনি। পরে আশেপাশে খোঁজাখুঁজিসহ তার বাড়ি এবং সম্ভাব্য সকল জায়গায় খোঁজখবর করেও সন্ধান না পাওয়ায় থানায় জিডি করেন মাদরাসা কর্তৃপক্ষ

শিশু শিক্ষার্থী জাকারিয়ার গায়ের রং শ্যামলা, উচ্চতা: ৪ ফুট এবং ওজন ৩৫ কেজি।

এ বিষয়ে কোনো হৃদয়বান ব্যক্তি নিখোঁজ শিশু জাকারিয়ার খোঁজ পেলে তার পিতার মোবাইল নম্বরে 01782-877071 অথবা মাদরাসার প্রিন্সিপালের মোবাইল নম্বরে 01721-780862 যোগাযোগ করা জন্য অনুরোধ করা হয়েছে।

আরও খবর