কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে ডিবির বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ আটক-১

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ কয়ছর আহমদ (২৮) নামে একজনকে আটক করা হয়েছে। 

শনিবার (১৯ অক্টোবর) সকাল দশটায় জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৮ অক্টোবর) এসআই আবু নাইয়ুমের নেতৃত্বে ডিবির একটি দল মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাকে আটক করে। 

ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার পরনের শার্ট ও প্যান্টের ভেতরে থাকা দুটি পলিব্যাগের ভেতর থেকে মোট ৪০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা যায়। 

মৌলভীবাজার ডিবির অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম জানান, আটককৃত কয়ছর আহমদ সিলেট জেলার জকিগঞ্জ থানা এলাকার বাসিন্দা। সে সিলেটের সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে মৌলভীবাজারে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর