কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজারে আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের জেলা কমিটি পূনর্গঠন

আঞ্জুমানে তালিমুল কোরআন বাংলাদেশের মৌলভীবাজার জেলা শাখার কমিটি পূনর্গঠন উপলক্ষে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ সুলতানপুর জামে মসজিদে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি ক্বারী মাওলানা জালাল আহমদ গবিনপুরীর সভাপতিত্বে ও  ক্বারী মাওলানা এনামুল হক নোমানের সঞ্চালনায় সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা শাখা পূনগর্গঠন কার্যক্রম পরিচালনা করেন আঞ্জুমানে তালিমুল কুরআন বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা কারী ইমদাদুল হক।

উপস্থিত জেলা ও উপজেলার দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটির সভাপতি হিসেবে ক্বারী মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তালিব উদ্দীন, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মাওলানা শামছুল হক, সাংগঠনিক সম্পাদক ক্বারী মাওলানা এনামুল হক নোমানকে নির্বাচিত করা হয়েছে।

দায়িত্বশীল সমাবেশে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আঞ্জুমানেে কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা ক্বারী আবুল বাশার, মাওলানা ক্বারী নূরুল মুত্তাকিন জুনাইদ, সৌদি শাখার আঞ্জুমান ইনচার্জ মাওলানা ক্বারী আব্দুল মুকিত রূপাপুরী।

Tag
আরও খবর