কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাথে পুলিশ সুপারের মতবিনিময়

দি মৌলভীবাজার চেম্বার অফ এন্ড কমার্স ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় জেলা পুলিশ সুপার এম কে এইচ  জাহাঙ্গীর হোসেন  (পিপিএম সেবা)চেম্বার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

সভায় বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও মাদক নিয়ন্ত্রণ, চুরি, ডাকাতি, যানজট নিরসন, কিশোর গ্যাং, স্কুল -কলেজে সময়ে রাস্তায় পার্কে ইভটিজি, বিভিন্ন নাগরিক সমস্যাসহ ব্যবসায়িদের সাথে পুলিশ প্রশাসনের সেতুবন্ধনের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহকারে শুনে পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। 

সভায় অংশ নেওয়া দি মৌলভীবাজার চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির অন্যতম  পরিচালক আব্দুর রহিম রিপন এ বিষয়টি নিশ্চিত করেন।

চেম্বারের নেতৃবৃন্দের মধ্যে বৈঠকে অংশ নেন- বর্তমান সভাপতি সৈয়দ মোজাম্মেল আলী শরীফ, পরিচালক মনোয়ার আহমেদ রহমান,পরিচালক সৈয়দ মুনিম আহমেদ রিমন,পরিচালক হামিদুর রহমান চৌধুরী ও পরিচালক হানিফ মোহাম্মদ খানসহ জেলা পুলিশের উর্ধ্বতন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর