কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইসরাইলি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে-বরুণার পীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের সমাবেশ ও দোয়া মাহফিল


ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মৌলভীবাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি, বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী বলেছেন, ইসরায়েলি সন্ত্রাসিরা ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে একের পর এক বর্বর হামলা চালিয়ে আমাদের ফিলিস্তিনি ভাইদের মারা হচ্ছে, বোনদের শহিদ করা হচ্ছে, মাসুম বাচ্চাদের শেষ করা হচ্ছে, বাতাস ওদের কান্নায় ভারি হচ্ছে, জমিন রক্তে রঞ্জিত হচ্ছে। এই জালিম ইসরাইলিদের ধ্বংসের জন্য আমরা আল্লাহর কাছে তাদের হিদায় কামনা করে দোয়া করবো, ওদের কপালে হিদায়াত না থাকলে দোয়া করবো যেনো আল্লাহ জালিমদের ধ্বংস করে দেন। পাশাপাশি আমরা জাতিসংঘের কাছে আহবান করবো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন এবং ফিলিস্তিন মজলুমানের পাশে দাঁড়ান। আর বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা অনুরোধ করবো ইসরাইলি সকল প্রকার পণ্য রাষ্ট্রীয়ভাবে বয়কট ঘোষণা করতে হবে। আমরা সবাই ইসরাইলি সকল প্রকার পণ্য বর্জন করে ফিলিস্তিনি মজলুমানের পাশে থাকবো।

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজার উলামা পরিষদের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও দোয়া মাহফিলে মঙ্গলবার দুপুরে তিনি এসব বলেন। এসময়  আমীরে আঞ্জুমান দেশবাসিকে কুনুতে নাজেলা, দোয়া, ইস্তেগফার পড়ে ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া করার আহবান জানান।

সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে ছিল পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী। সমাবেশে যোগ দেন মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল, কমলগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলার কয়েকটি মাদ্রাসার কয়েক হাজার ছাত্র-শিক্ষকসহ সাধারণ মুসল্লিরা।

জোহরের নামাজের পর পরই থেকে বরুণা, শেখবাড়িসহ শহরের বিভিন্ন কওমি মাদরাসার শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে অংশ  নেন। সমাবেশ শুরুর আগেই অনুষ্ঠালস্থলের আশপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সমাবেশে জেলার অর্ধশতাধিক শীর্ষ আলেম-উলামা ও বিভিন্ন কওমি মাদরাসার মুহতামিম এবং প্রতিনিধিরা।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরাইলি বর্বও হামলায় বহু ফিলিস্তিনি শহিদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্পষ্টত ইসরাইল বারবার আন্তর্জাতিক আবেদনের  তোয়াক্কা করেনি বরং ক্রমবর্ধমান ভয়ঙ্কর হত্যাকাণ্ডে লিপ্ত হয়েছে। অবিলম্বে এ হত্যাকান্ড বন্ধ করতে হবে। আমরা ফিলিস্তিন আর এক ফোঁটা রক্তঝরুক সেটা দেখতে চাইনা। বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর নীরবতার সমালোচনা করে বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্বের শক্তিমান রাষ্ট্রগুলো নীরব, এ কেমন মানবতা! নাকি মুসলমানদের মানবাধিকার থাকতে নেই?  ফিলিস্তিন মুসলিম কান্ট্রি বলেই বিশ্ব মোড়লরা চুপ করে আছে। এদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না।  

সমাবেশে উপস্থিত ধর্মপ্রাণ মুসলিম জনতা ‘ ফিলিস্তিন ফিলিস্তিন-জিন্দাাদ জিন্দাবাদ, আল কুদুস আল কুদুস জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে আমি কে, ফিলিস্তিন, ফিলিস্তিন’, ‘বয়কট বয়কট, ইসরায়েল বয়কট’; ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে,’ ‘ নেতানিয়াহুর দুই গালে জুতা মারো তালে তালে’, ‘ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ‘ইসলামের শত্রুরা- হুঁশিয়ার সাবধান’; ইত্যাদি ¯স্লোগান দেন। 

Tag
আরও খবর