গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

ইসলামী যুব মজলিসের লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইসলামী যুব মজলিসের সিলেট জোনের উদ্যোগ শনিবার (১১অক্টোবর) সিলেট সোবহানীঘাটস্থ দ্য সিলেট বাফেট হাউসে সিলেট বিভাগের সকল জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী 'লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপ' অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট জোন তত্ত্বাবধায়ক মোঃ মহিউদ্দিন জামিলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা জাকারিয়া আল হাসানের পরিচালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান আলোচক ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। 

প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন। 

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. আখলাক আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ সালাহ উদ্দিন, খেলাফত মজলিসের সিলেট মহানগরী সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মুহিবুল ইসলাম, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ শাহীন।

ওয়ার্কশপে সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা ও সিলেট মহানগরী যুব মজলিসের প্রায় দেড় শতাধিক ডেলিগেট উপস্থিত  ছিলেন।

দিনব্যাপী ওয়ার্কশপে দারসে কুরআন, নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা, গ্রুপ ডিসকাশন, শাখা দায়িত্বশীলদের বক্তব্যসহ বিবিধ কর্মসূচি অন্তর্ভুক্ত ছিল।

সকাল সাড়ে ৯টায় ওয়ার্কশপ শুরু হয়ে বিকেল ৫টায় মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।


Tag
আরও খবর