কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মৌলভীবাজার জেলা ইসলামী যুব আন্দোলনের নতুন সভাপতি জুবেল - সম্পাদক জাকারিয়া

মৌলভীবাজারে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বহস্পতিবার বিকাল ৩টায় শহরের দিল্লি রেস্টুরেন্টের হল রুমে যুব সম্মেলন ২০২৩ এর আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি জুলফিকার আল মাকনুন এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইনের যৌথ সঞ্চালনায় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।



সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন এর নাম ঘোষণা করে তাদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।


সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি জুলফিকার আল মাকনুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী, বাংলাদেশ মুজাহিদ কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার আহমদ প্রমুখ।

আরও খবর