কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

মুন্সিগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল মিনি ম্যারাথন প্রতিযোগিতা

ভাষার মাস ফেব্রুয়ারিতে শিশু-কিশোরদের উজ্জীবিত রাখতে মুন্সিগঞ্জে প্রাথমিক স্কুল পর্যায়ে অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন প্রতিযোগিতা। ১৪ ফেব্রুয়ারি বুধবার জেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ ঘটিকায় শুরু হয় এ প্রতিযোগিতা। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন । মুন্সিগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সড়কে প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধ-শতাধিক ক্ষুদে স্কুল শিক্ষার্থী।


ম্যারাথন প্রতিযোগিতার আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ, সুস্থ শরীর গঠনের পাশাপাশি সৃজনশীল কাজে এবং সুন্দর আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন কার্যক্রম। এদিকে ,বসন্তের প্রথম দিন পহেলা ফাল্গুনে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে মহা খুশি শিক্ষার্থীরা। এ প্রতিযোগিতায় সদর উপজেলার ১ নং ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ জন এবং নয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিশুসহ মোট ৫৬ শিক্ষার্থী অংশ নেয় মিনি ম্যারাথন প্রতিযোগিতায়।



এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি রিফাত ফেরদৌস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাসুদুল আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আরও খবর







মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

৭১৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে