কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

মুন্সিগঞ্জে খাবারের লোভ দেখিয়ে ২ শিশুকে ধর্ষণকারী বৃদ্ধ গ্রেফতার

মুন্সিগঞ্জ সদর উপজেলায় খাবার ও বেলুনের লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।


ধর্ষণের শিকার ওই দুই শিশুর মধ্যে একজনের বয়স ৮ বছর, অন্যজনের ১০ বছর। ৮ বছর বয়সী শিশুটির বাড়ি ভোলায় এবং ১০ বছর বয়সী শিশুটির বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলায়। শিশু দুটি মুন্সিগঞ্জ সদরে তাদের পরিবারের সঙ্গে ভাড়াবাড়িতে থাকত।


গ্রেপ্তারকৃত বৃদ্ধ মোহাম্মদ সেকান্দর আলী (৬৫) টঙ্গিবাড়ি উপজেলার সেরাজাবাদ গ্রামের ইসমাইল চোকদারের ছেলে। সে সদর উপজেলার চর মুক্তারপুর এলাকায় ভাড়া থেকে ভ্রাম্যমাণ দোকানে শরবতের ব্যবসা করতেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, ২ মার্চ বেলা তিনটার দিকে ওই দুই শিশুকে বেলুন ও খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে যান সেকান্দর আলী। পরে শিশু দুটিকে ধর্ষণ করা হয়। বিষয়টি যেন কাউকে না বলে, এ জন্য তাদের ভয়ভীতিও দেখান তিনি। পরিবারের লোকজন শিশু দুটির ভবিষ্যতের কথা চিন্তা করে ঘটনাটি গোপন করার চেষ্টা করে। শুক্রবার বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে পরে ওই বৃদ্ধকে আটক করে স্থানীয় লোকজন। তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) কল করে বিষয়টি পুলিশকে জানান।


মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক সজীব দে জানান,  শিশু দুটির শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আট বছর বয়সী শিশুটির মা বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছে। তবে আসামি প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি স্বীকার করেননি। আজ তাঁকে আদালতে তোলা হবে।

আরও খবর







মুন্সীগঞ্জে পদায়ন হলো নতুন জেলা প্রশাসক

৭১৩ দিন ১১ ঘন্টা ৩৬ মিনিট আগে