কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাচোলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে আহত ৩, নিহত ১ জন





চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে আহত হয়েছে আরো ৩ জন। ১ সেপ্টেম্বর (শুক্রবার)এ ঘটনা ঘটে। নিহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মৃত বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০) । তিনি দীর্ঘ দিন যাবত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (কাঁঠালা পাড়ার) গ্রামের বাসিন্দা ছিলেন এবং বর্তমানে ১ নং কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বোন জামাই ছিলেন। আহত ব্যাক্তিরা হলেন চৌপুকুরিয়া গ্রামের মৃত নূহ আলমের ছেলে মোহাম্মদ নাজু (৫৫ ) পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী( ৪০) এবং কালইর গ্রামের একরামুল হক এর ছেলে মুস্তাকিম (৩২)

নাচোল থানার তদন্ত অফিসার জামিরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করে বলেন পহেলা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২ টায় মোটরসাইকেল যোগে ৩ জন আরোহী নাচোল হতে নিজ বাড়ি ফেরার পথে- উপজেলার চৌপুকুরিয়া কাজলা নামক স্থানে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি বাইসাইকেল কে বাঁচাতে গিয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পরে নিহত হয় জিয়াউর রহমান জিয়া, এ সময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক  স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়। সুজন আলী ও মোস্তাকিম কে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর অবস্থা আশঙ্কাজনক হয়াই তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।  

Tag
আরও খবর