কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

"আমার জীবনটাই গণমানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি"ব্যারিস্টার রাকিব

সোলায়মান, নাগরপুর(টাংগাইল)উপজেলা প্রতিনিধি 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল-৬ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন কেন্দ্রীয় আওয়ামী আইনজীবী পরিষদ এর সদস্য,পরিচালক- বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি লিঃ,আইনজীবী-বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ব্যারিস্টার রেজা-ই-রাকিব।

টাংগাইল-৬ আসনে জননেত্রী শেখ হাসিনা তাঁকেই আওয়ামী লীগের মনোনয়ন দিবেন বলে আশা প্রকাশ করে ব্যারিস্টার রাকিব  বলেন, 'দেখেন আশার তো কোন শেষ নেই। দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করেছি, এই দলের জন্য অনেক জেল জুলুম সহ্য করেছি,এখন  জনগণের সেবা করে যেতে চাই।

টাংগাইল-৬ আসনে আওয়ামী লীগকে বাঁচাতে দুঃসময়ে আওয়ামী লীগ করা ত্যাগী, পরিক্ষিত কর্মী ও জনবান্ধন কাউকে মনোনয়ন দিলে এই আসনে আওয়ামী লীগ বিজয় সুনিশ্চিত হবে এবং টাংগাইল-৬আসনের  আওয়ামী লীগ রক্ষা পাবে বলে মনে করি। ত্যাগী ও দীর্ঘদিন আওয়ামী লীগ করা কাউকে নেত্রী মনোনয়ন দিলে তার নামটি উপরের দিকে থাকবে বলে জানান তিনি।

ব্যারিস্টার রাকিব  আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগ মনোনয়ন দিলে এবং নির্বাচিত হলে আমি সবার আগে, সন্ত্রাস, মাদক, টেন্ডারবাজী ও এদের পৃষ্ঠপোষকদের প্রতিহত করবো। আমার প্রিয় নাগরপুর-দেলদুয়ারকে  মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধি স্মার্ট নাগরপুর-দেলদুয়ার হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করবো।নাগরপুর-দেলদুয়ারের জনগণের সকল চাহিদা আমি যথাসাধ্য পুরণ করার চেষ্টা করবো। আমি নিজে সারা জীবন রাজনীতি করেছি, কোন অর্থ সম্পদ গড়িনি। আওয়ামী লীগ ও জনগণের জন্য কাজ করেছি এবং করে যাচ্ছি। আমি সংসদ সদস্য হলে নাগরপুর-দেলদুয়ার এর  জনগণের জন্য কিছু করে যেতে পারলে নিজেকে স্বার্থক মনে করবো।'কি পেয়েছি আর কি পাবো, কি হারাবো এসব নিয়ে ভাবি না। আমি মরার আগে বঙ্গবন্ধুর স্মৃতি বিজরিত নাগরপুর-দেলদুয়ারের  আওয়ামী লীগের সুদিন দেখে যেতে চাই। প্রতিটি আওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীর সঠিক মুল্যায়ন ও টাংগাইল-৬ আসনের প্রতিটি মানুষের মুখে শেখ হাসিনার বন্দনা শুনে যেতে চাই।

তিনি আরো বলেন, আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যাকেই মনোনয়ন  দেন না কেন, আমি তাঁকে ও বঙ্গবন্ধুর নৌকাকে করতে মাঠে থেকে আন্তরিকতার সাথে কাজ করবো।যেই আওয়ামী লীগের জন্য জীবনের সুন্দর সময়গুলো জেল জুলুম অত্যাচার সহ্য করে কাটিয়েছি, বাকী জীবনটাও সেই আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা, আমার দলের নেতা কর্মী এবং আমার এলাকায় গণ মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি।'

আরও খবর