চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

গণভোটে জনগণের মতই ভবিষ্যতের চাবি—নাগরপুরে ছাত্র নেতাদের বার্তা

"গণভোট ২০২৬ সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে"—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। ১ ফেব্রুয়ারি (২০২৬), রবিবার দুপুরে নাগরপুর সদর বাজারে এই কর্মসূচি পালন করা হয়। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে এবং গণভোটে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট তুলে দেন ছাত্র নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আহমেদের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় নেতা আরমান খান, সোনা মিয়া, ও মো. মোস্তাফিজুর রহমান। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নাগরপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচন ও গণভোটে জনগণের প্রত্যক্ষ মতামতই হবে দেশের ভবিষ্যতের ‘চাবি’। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানানো হয়। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। বাজার এলাকা প্রদক্ষিণ শেষে কর্মসূচিটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।
Tag
আরও খবর