দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নাগরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিএনপির “৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৫”। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে সকালে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে র‍্যালিটি নাগরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় এসে একই স্থানে মিলিত হয়। পরবর্তীতে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুবদলের সাবেক সহ-সভাপতি এবং টাঙ্গাইল-৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত এমপি প্রার্থী রবিউল আওয়াল লাভলু। সভায় বক্তারা বলেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় আগামীর নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিজ উদ্দিন, মীর সোহেল উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন (ভিপি), সদস্য সচিব মো. নজরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আরও খবর