টাঙ্গাইলের নাগরপুরে দুর্বৃত্তের হামলায় বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র মো. জিয়াউর রহমান (১৮) গুরুতর আহত হয়েছে। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যার দিকে গোপালপুর খেলার মাঠের পাশে এ হামলার ঘটনাটি ঘটে। মোঃজিয়াউর রহমান(১৮), মামুদনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. সামছুল মিয়ার ছেলে। আহত জিয়াউরকে নাগরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনা সুত্রে জানা যায়, শনিবার বিকেলে গোপালপুর ও মির্জাপুরের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। মির্জাপুরের পক্ষে খেলতে আসে জিয়াউর সহ অন্যান্য খেলোয়াড়রা।উক্ত খেলায় হেরে যায় গোপালপুর। মির্জাপুরের বিজয়ই দল যখন আনন্দ নিয়ে গ্রামে ফিরতে যাচ্ছিল ঠিক সেই মুহুর্তে তাদের উপর জিয়াউর সহ গোপালপুরের একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে হামলা করে। হামলায় কয়েকজন আহত হলে তাদের মধ্যে জিয়াউরের অবস্থা গুরুতর হওয়ায় তার স্বজনরা তাকে নাগরপুর উপজেলা স্স্থ্য কমপ্লেক্ষে ভর্তি করেন।
আহত জিয়াউর রহমান বলেন, খেলা শেষে আমরা যখন বাড়ী ফিরতে ছিলাম তখন কোন কারন ছাড়াই প্রায় ১০/১৫ জন আমাদের উপর হামলা করে এবং পাইপ দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে আমাকে।
২৯২ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩৭৮ দিন ১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪২৯ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪৯১ দিন ৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৫৫৮ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে
৫৬৭ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৫৬৯ দিন ১৩ ঘন্টা ২৯ মিনিট আগে
৫৭৫ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে