কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাগরপুরে নৌকা'র প্রার্থীকে বিজয়ী কারার লক্ষ্যে উপজেলা আ.লীগের বিশাল বিজয় শোভাযাত্রা

 টাঙ্গাইলের নাগরপুরে আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু'র নেতৃত্বে ১৬ ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বিশাল বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা আওয়ামীলীগ। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিশাল এই বিজয় শোভাযাত্রা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এছাড়াও সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে উপজেলা ও ইউনিয়ন আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, আনিসুর রহমান আনিস, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা, সদর ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগ দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু, যুগ্ম আহ্বায়ক মাহফুজ রানা এমবি, মো. আনিসুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো. আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, ছাত্রলীগ সভাপতি মো. আজিম হোসেন রতন, সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ আ.লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দরা।

আরও খবর