নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আগমন উপলক্ষে গণসংবর্ধনায়

টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর আগমন উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনাকে সফল করতে হাজারো নেতাকর্মী নিয়ে গণসংবর্ধনায় যোগদান করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর উদ্যানে গিয়ে গণসংবর্ধনায় যোগ দেয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা সংবর্ধনার প্রতি তাদের ভালোবাসা ও সম্মান প্রকাশ করেন। গণসংবর্ধনায় অংশ নিয়ে রবিউল আউয়াল লাভলু বলেন, "অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু শুধু টাঙ্গাইল নয়, পুরো দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। তার আগমন আমাদের জন্য গর্বের বিষয়। এই সংবর্ধনার মাধ্যমে আমরা আমাদের ঐক্য ও শক্তির পরিচয় দিচ্ছি।" নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, "এই সংবর্ধনা শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের দলীয় সংহতির প্রতিচ্ছবি। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে আরও বড় অর্জন সম্ভব।" মিছিলে আরো উপস্থিত ছিলেন,মোঃ রফিজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি,মোঃ ফারুক হোসেন,সহ-সাধারণ সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি, আরিফুল ইসলাম নবা, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর উপজেলা শাখা, নাজমুল হক স্বাধীন,ভারপ্রাপ্ত আহ্বায়ক,যুবদল নাগরপুর উপজেলা শাখা,নুরুজ্জামান রানা,সাবেক জিএস ও যুগ্ন আহবায়ক,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নাগরপুর উপজেলা শাখা, গোলাম মওলা মোস্তফা, সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, আলতাব হোসেন,সহ-সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিকদল নাগরপুর উপজেলা শাখা, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল নাগরপুর শাখা, মোহাম্মদ সামসুল হোসেন, সদস্য জাতীয়তাবাদী যুবদল নাগরপুর উপজেলা শাখা সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেত্রবৃন্দরা। গণসংবর্ধনায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর প্রতি সম্মান জানাতে এতো বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ প্রমাণ করে, তিনি এখনো দলের জন্য অনুপ্রেরণার উৎস। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে। সংবর্ধনার মূল আয়োজন সফল করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে দলীয় নেতারা সার্বক্ষণিক তদারকি করেন। এই গণসংবর্ধনার মাধ্যমে টাঙ্গাইল বিএনপির রাজনীতিতে নতুন মাত্রা যুক্ত হলো বলে মনে করছেন বিশ্লেষকরা।
Tag
আরও খবর