কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে আলিম মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ


ময়মনসিংহের নান্দাইলে জাহাঙ্গীরপুর আলিম মাদরাসার ৪ তলা নতুন  ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১৯ জুলাই) বিকালে মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।


প্রভাষক তৌহিদ ইকবালের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু বক্কর ছিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল,ইউপি চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন মন্ডল,জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মীর মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার,উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন দিলু,অধ্যক্ষ মাওলানা  মোঃ আশরাফ আলী, মোঃ আব্দুল হাই, আবুল হাসান মো. এনামুল হক,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল ওয়ানিছ  প্রমুখ।


প্রধান অতিথি আনোয়ারুল আবেদীন খান তুহিন বলেন, নান্দাইলে প্রতিট শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন নির্মাণ করা হয়েছে।প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল,কলেজ এবং মাদ্রাসায় নির্মিতি নতুন বহুতল ভবন শোভা পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর হয়েছে।এসব সম্ভব হয়েছে আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলে।মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

Tag
আরও খবর