কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে মসজিদ মাদ্রাসা ও ইমাম মোয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদান




ময়মনসিংহের নান্দাইলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১১৭টি মসজিদ, মাদ্রাসা ও ইমাম মোয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।


মঙ্গলবার (১৫ আগষ্ঠ) বিকালে উপজেলা সদরে অবস্থিত অলি মাহমুদ মাদ্রাসায় ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী আ’লীগ নেতা জালাল উদ্দিন মাস্টারের উদ্যোগে আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার কল্যান ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।


সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আবদুল মতিন ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,আ’লীগ নেতা জালাল উদ্দিন মাস্টার।


এসময় উপস্থিত ছিলেন,হালিউড়া বায়তুল আহাদ জামে মসজিদের খতিব মাওলানা আবু রায়হান আবদীর,বিভিন্ন মসজিদ, মাদ্রাসার ইমাম, অধ্যক্ষ, কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে  দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সকলের মাঝে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।

Tag
আরও খবর