নরসিংদী জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি কর্তৃক অদ্য ৮ নভেম্বর মঙ্গলবার ৩০০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর এসআই নজরুল সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বেলানগর বাজার এলাকা হতে মাদক মাদক কারবারি কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মোঃ মাহফুজুর রহমান (প্রদীপ) (৩৫) পিতা -স্বপন মিয়া, সাং-৩৩/১৫ ওয়াসা রোড মীর হাজারীবাগ, শ্যামপুর ঢাকা (ভাসমান)। গ্রেফতারের সময় তার কাছে ৩০০ পিস নিষিদ্ধ মাদক ইয়াবা পাওয়া যায়।
একই তারিখ জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম এসআইশফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সালিদা নতুন বাস স্ট্যান্ড হতে (মোঃ রায়হান মিয়া ও মোঃ রমজান মিয়াদের-কে ১ কেজি গাঁজাসহ আটক করে।
নরসিংদী সদর থানায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
১২৪৬ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১২৪৯ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
১২৫৮ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২৫৯ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২৬০ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২৬০ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৬১ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৬২ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে