কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আইডিবির ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদীতে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন।

"টেকসই উন্নয়ন -নবায়নযোগ্য জালানি "এই প্রতিপাদ্যে, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (আইডিবি) এর ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে নরসিংদী মুসলেহ উদ্দীন ভূইয়া স্টেডিয়ামে শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজতি হয় এক আলোচনা সভা ও বর্নাট্য র‍্যালি। 


অদ্য ১৫ নভেম্বর মঙ্গলবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট ( আইডিবি) নরসিংদী জেলা শাখার উদ্যোগে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী। 


আমন্ত্রিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন বাচ্চু, মেয়র নরসিংদী পৌরসভা।


মশিউর রহমান মৃধা, অধ্যক্ষ নরসিংদী ইউনাইটেড কলেজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম, জনসংযোগ ও প্রচার সম্পাদক,আইডিবি কেন্দ্রীয় কমিটি।


প্রকৌশলী প্রনব কুমার দে,সাধারণ সম্পাদক,  ভোকেশনাল শিক্ষক সমিতি বাংলাদেশ।


উক্ত সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী বেলায়েত হোসেন, সহ সভাপতি আইডিবি, নরসিংদী জেলা।


সকালে প্রথমে আলোচনা সভা শুরু হয়। সভায় বক্তারা আগামীর উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কতটা আবশ্যিক সেই বিষয় উল্লেখ করেন এবং নরসিংদীতে আইডিবির একটি নিজস্ব অফিসের জন্য সরকারের কাছে আবেদন করেন।


প্রধান অতিথি তামান্না নুসরাত বুবলী এমপি তার বক্তব্যে আইডিবির পাশে আছেন এবং তাদের যেকোন প্রয়োজনে সাথে থাকবেন বলে জানিয়েছেন।


আলোচনা সভা শেষে পায়রা উড়িয়ে শুরু হয় বর্নাট্য পদ যাত্রা। পদযাত্রায় নরসিংদী জেলার বিভিন্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট এর ছাত্র ছাত্রী ও শিক্ষকগন অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর