নরসিংদীর বড় বাজারে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে ডাকাত দলের অতর্কিত হামলা। লুট করে নিয়ে গেছে দুটি শটগান ও ১০ রাউন্ড গুলি। ২৭ ডিসেম্বর মঙ্গলবার মধ্য রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
মধ্যরাতে ১৫-২০ জন ডাকাতের একটি দল হাড়িধোয়া নদীর পাড়ে নৌকা রেখে অতর্কিত হামলা চালায় আনসার ক্যাম্প এ। কোন কিছু বোঝার আগেই তারা আনোয়ারুল হক ও জাফর ইকবাল এর দুইটা অস্র ও দশ রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়।
আনসার বাহিনীর জেলা কমানডেন্ট এর সহকারী কমানডেন্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম বলেন 'বড় বাজারে আনসার ও গ্রাম প্রতিক্ষা কার্যালয়ে মোহাম্মদ আনোয়ারুল হক, জাফর ইকবাল, রাশেদ হোসেন, আতিক হোসেন এই চারজন রাতে কর্মরত ছিল। তখন মধ্য রাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল অতর্কিত হামলা চালায়, কিছু বুঝে উঠার আগেই আনোয়ারুল ও জাফর ইকবালের দুইটি শট গান ও গুলি ছিনিয়ে নেয়।'
পুলিশ সুপার নরসিংদী কাজী আশরাফুল আজীম পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন।
চাঞ্চল্যকর এই ঘটনায় জনমনে ভয় ও হতাশার সঞ্চার হয়েছে। যেখানে প্রতিরাক্ষায় নিয়োজিত লোকেরা নিরাপদ নয়। সেখানে সাধারন মানুষের নিরাপত্তা কতটুকু। নরসিংদীর জনমনে আতংক ছড়িয়ে পরেছে।
১২৪৬ দিন ১৬ ঘন্টা ২৮ মিনিট আগে
১২৪৯ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
১২৫৮ দিন ২০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১২৫৯ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
১২৬০ দিন ১৫ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২৬০ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৬১ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১২৬২ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে