কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নরসিংদীতে পৃথক পৃথক অভিযানে আন্তজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার


নরসিংদীতে পৃথক অভিযানে আন্ত জেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার ( ২১ মার্চ ) দিবাগত রাতে জেলার মনোহরদী উপজেলা ও সদর উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ  আবুল বাসার এর নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যের একটি দল মনোহরদী থানাধীন হিতাশিল এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতির সময় ৫ ডাকাতকে অস্ত্র সহ গ্রেফতার করে।

এছাড়াও নরসিংদী মডেল থানার এস আই মোঃ জিহাদুল হক ও শফিকুল আলম এর নেতৃত্বে একটি চৌকস দল সালিধা মাসুদ তালুকদারের পাওয়ারলোম এর দক্ষিন পাশ থেকে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাত কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ডাকাত সদস্য আরিফ হোসেন (৩০), সুমন মিয়া (৩০), রিজন খান (৩৪), রুবেল মিয়া (৩০), রূপচান মিয়া (৪৫), নজরুল ইসলাম (৩২) ও ইব্রাহীম মিয়া (২৪)। গ্রেফতারের পর তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, চাইনজ কুড়াল ও ২ট চাপাতী উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের মধ্যে ৫ ডাকাত মনোহরদী উপজেলার হিতাশী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদে তাদের অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অন্য তিন ডাকাত সদস্য জেলার সদর উপজেলার সালিধা এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।
আরও খবর