কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

কোম্পানীগঞ্জে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেফতার-২

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নে এক তরুণীকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় নির্যাতনের শিকার ওই তরুণী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গণধর্ষণের ধারায় থানায় একটি মামলা দায়ের করেন।

এরপর শুক্রবার ভোরে সিরাজপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহাদাত হোসেনের পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে ওই তরুণীর প্রেমিক আলা উদ্দিন সুমন (২২) ও মোশারফ হোসেন সোহাগ (২৫) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, সুবর্ণচর উপজেলার চর আলা উদ্দিন গ্রামের শাহাব উদ্দিনের ছেলে আলা উদ্দিন সুমন ও কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের কামাল উদ্দিনের ছেলে মোশারফ হোসেন সোহাগ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম পেশায় একজন শিক্ষানবিশ নার্স। তার সাথে বাড়ির পাশের একটি পোল্ট্রি খামারের শ্রমিক সুবর্ণচর উপজেলার বাসিন্দা সুমনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে প্রেমিক সুমন মুঠোফোনে কল করে প্রেমিকাকে গোপনে পোল্ট্রি খামারে ডেকে নেয়। এরপর তারা সেখানে শারীরিক সম্পর্কে জড়ায়। তখন খামারের অপর শ্রমিক মোশারফ হোসেন সোহাগ তাদেরকে দেখে ফেলে। এরপর সোহাগ কৌশলে ভিকটিম এবং তার প্রেমিককে সবাইকে বলে দেওয়ার হুমকি দেয়। একপর্যায়ে সোহাগ ভিকটিমের প্রেমিকের সহযোগিতায় তরুণীকে ধর্ষণ করে। পরে ওই তরুণী বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তারা থানায় অভিযোগ দেন।


কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে পোল্ট্রি খামারে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। নারীও শিশু নির্যাতন দমন আইন গণধর্ষণের ধারায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর