কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালী জার্নালের প্রতিষ্ঠাবার্ষিকী ও শুভেচ্ছা সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

বৃহত্তর নোয়াখালীর আলোচিত নিউজ পোর্টাল নোয়াখালী জার্নালের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পত্রিকার শুভেচ্ছা সংখ্যা'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।


রবিবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জ উপজেলার নির্ঝর কনভেনশন সেন্টারে পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম.এস আরমান এর  সভাপতিত্বে ও ব্লাড ব্যাংক অব ইয়ুথ সোসাইটিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুদ্দীন শান্তর সঞ্চালনায় কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী ও মোড়গ উন্মোচন অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও নোয়াখালী জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান মনির, কোম্পানীগঞ্জ উপজেলা প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস,দৈনিক ইনকিলাব পত্রিকায় নোয়াখালী জেলা প্রতিনিধি এহসানুল আলম খসরু,

জাগো নিউজ টুয়েন্টি ফোর এর নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, বসুরহাট পৌরসভা যুবলীগের সভাপতি শামসুদ্দিন নোমান, কবিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহির,ইউ ফর ইউ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বসুরহাট সিটি হাসপাতাল এর চেয়ারম্যান ফায়সাল মাহমুদ,প্রেসক্লাব কোম্পানীগঞ্জের যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ রহিম।

প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তারা বলেন, নোয়াখালী জার্নাল প্রতিষ্ঠার পর থেকে অনলাইন ও ভিডিওচিত্রে নোয়াখালীর ইতিহাস ঐতিহ্য সহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারে যথেষ্ট ভূমিকা রেখে আসছেন, এসময় আগামীতেও এমন ভূমিকা রাখার অনুরোধ জানিয়ে নোয়াখালী জার্নালের এগিয়ে যাওয়ার প্রত্যাশায় শুভকামনা জানান বক্তারা।


প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর কোম্পানীগঞ্জ উপজেলা প্রতিনিধি শরফুদ্দিন শাহিন, দৈনিক নবচেতনা উপজেলা প্রতিনিধি মেজবাহ উদ্দিন,দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি মোঃ আব্দুল্যাহ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী শেখ মোঃ মতিন। সাংবাদিক নাজিম উদ্দিন খোকন, আমির হোসেন, রুবেল, ইমাম হোসেন,শাকিল আহমেদ, শাহাদাত হোসেন সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ইফতার ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী ও মোড়ক উন্মোচন অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন করা হয়।

আরও খবর