কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায়, দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন।

এই কর্মসূচির মাধ্যমে অসংখ্য শ্রমজীবী, পথচারী ও নিম্ন আয়ের মানুষ উপকৃত হয়েছেন। ইফতার বিতরণকালে জাহিদুর রহমান রাজন বলেন, “রমজান সংযম, ত্যাগ ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার নৈতিক দায়িত্ব। আমি সর্বদা সত্য, ন্যায় ও মানবিক কাজে জনগণের পাশে থাকতে চাই এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, “দেশ-বিদেশ থেকে যারা আমাকে এই মানবিক কাজে সহায়তা করেছেন, তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের পাশে দাঁড়াতে পারছি।”

এর আগে, সম্প্রতি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত তিন হাজার মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ সহায়তা দেন জাহিদুর রহমান রাজন। তার এই মানবিক কার্যক্রম এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।

সুবিধাভোগীরা ইফতার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “এভাবে ইফতার পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। রাজন ভাই সবসময় গরিব-দুঃখীদের পাশে থাকেন।”

আরও খবর