কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় প্রান গেল স্বেচ্ছাসেবক দলের নেতার



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব সড়ক দুর্ঘটনায় নিহত। বাড়ি ফিরে পরিবারের সবার সঙ্গে ইফতার করবেন বলে উপজেলার কুসুম্বা থেকে নিজ  বাড়িতে ফিরছিলেন। ঘাতক সিএনজি সড়কে কেড়ে নিলো তাঁর প্রাণ।

সোমবার (০৩ মার্চ) সন্ধা ০৫ টা. ৩০ ঘটিকার সময়  উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম নাছির বিপ্লব পাঁচবিবি উপজেলার মধ্য মালঞ্চ গ্রামের নুরুল ইসলাম ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গোলাম নাছির বিপ্লব কুসুম্বা থেকে পাঁচবিবি পৌর এলাকার মধ্য মালঞ্চা  নিজ বাড়ি ফিরার পথে ফিচকার ঘাট নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বিপ্লব। এসময় স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সহায়তা জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম নাছির বিপ্লবের  নিহতের খবর শুনে তার আত্মীয়স্বজন এবং প্রতিবেশীসহ দলীয় নেতাকর্মীদের মধ্যে এক শোকের  ছায়া নেমে এসেছে। এমন অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারতেছে না।

বিষয়টি পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম নিশ্চিত করে জানান , ঘটনাস্থল পাঁচবিবি থানা পুলিশ পরিদর্শন করেছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag
আরও খবর