চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন লালপুরে প্রতারণার শিকার সেই ৮ শিক্ষার্থীর প্রথম পরীক্ষা আজ চাঁদা না পেয়ে গুজব ছড়িয়ে ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা-লুটপাট, মূল হোতা গ্রেপ্তার পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি অনুমোদন গাঁজা সেবনের দায়ে এক ব্যক্তির ৫ দিনের কারাদণ্ড ৫০০ টাকা জরিমানা শার্শায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার এল.কে.এইচ উপকূলীয় উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল

পটুয়াখালীতে রাতের আঁধারে টিন কেটে ২ দোকান চুরি, আতঙ্কে ব্যাবসায়ীরা

পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়নের পাড়েরহাট বাজারে রাতের আধারে ছাউনির টিন কেটে একটি বিকাশের দোকান এবং একটি মোদি দোকান চুরি করা হয়েছে। শনিবার (১৫ জুলাই ) রাত আনুমানিক ২ টার দিকে এ ঘটনা ঘটে বলে দাবি করেন দোকানদার সহ স্থানীয়রা।


ঘটনাস্থানে গিয়ে দেখা যায় ২ টি দোকানের টিন একই ভাবে কেটে দোকানে প্রবেশ করে চুরি করা হয়েছে, স্থানীয়রা মনে করছেন এ ঘটনায় চোরের সাথে দলে ৩-৪ জন রয়েছে এবং টিন কাটার সাইজ দেখে মনে হয় বড় কোন ব্যাক্তি এত ছোট যায়গা দিয়ে প্রবেশ করতে পারে নি এতে ছোট কোন ছেলে মানুষ দিয়ে এ কাজ করা হয়েছে। এবং এ এলাকায় ছোট পোলাপান রাতের আঁধারে রাস্তা ঘাটে বসে নেশা করে এখন তারা এরকম কিছু করছে কিনা বোঝা যাচ্ছে না।


বিকাশ এবং কসমেটিকস ব্যাবসায়ী মোঃ শাহিন হাওলাদার বলেন এরকম ঘটনা খুবই দুঃখজনক আমার দোকান চারপাশে ইটের দেওয়াল করা থাকলেও উপরে টিনের ছাউনি কেটে চোর প্রবেশ করে আমার দোকানের ক্যাশ থেকে প্রায় (৪ হাজর)  টাকা সহ বিভিন্ন প্রকার মালামাল চুরি করে নিয়ে গেছে এবং এ বাজারে স্থানীয় কিছু মাদক সেবনকারী ঘোরাফেরা করেন কিন্তু কে এমন কাজ করছে বোঝা যাচ্ছে না। এবং তিনি বলেন আমরা ব্যাবসা করে পেট চালাই এতেও যদি আমরা নিরাপত্তাহীনতায় থাকি তাহলে বেঁচে থাকাই দায় হয়ে যাবে।


মোদি দোকান ব্যাবসায়ী মোঃ বনি আমিন মীরা বলেন আমার দোকানের উপরে ছাদ দেওয়া থাকলেও শিরির উপরে থাকা টিনের ছাউনি কেটে চোর আমার দোকানে প্রবেশ করেছে, এবং আমার ক্যাশে প্রায় (১০ হাজার) টাকা এবং ৩ কার্টুন সিগারেট সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে এবং এ বাজারে এমন চুরি এর আগেও অনেক বার হয়েছে তবে এতে প্রশাশনের কোন হস্তক্ষেপ করতে দেখা যায়নি। 


স্থানীয় সোবহান হাওলাদার নামে এক ব্যাক্তি বলেন দিন দিন চুরির ঘটনা বেড়েই চলছে, শুধু তাই নয় এ এলাকায় রাতের আঁধারে মানুষের ঘর চুরি হওয়ায় সাধারন মানুষের মধ্য আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে এতে তারা কিছুই করতে পারছে না এমন চুরি বন্ধ করতে হলে প্রশাশনের হস্তক্ষেপ সহ বাজারে নিরাপত্তা কর্মী দরকার।


দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক ও নিউজ পটুয়াখালী মিডিয়ার সম্পাদক মাসুম আহমেদ মীরা বলেন পাড়াের হাট বাজারের পাশেই আমার বাসা তবে এমন ঘটনা এর আগেও বহুবার শুনেছে কিন্তু কোন ব্যাবস্থা নিতে দেখা যায়নি, বর্তমানের দোকান চুরির পিছনে বড় চোরের সাথে ছোট চোরও যুক্ত রয়েছে বলে তিনি মনে করছেন, তবে তিনি সহ স্থানীয় সকল ব্যাবসায়ীরা এ ঘটনার সুষ্ঠ বিচার ও চোরকে কঠোরভাবে শাস্তি দেওয়ার দাবী জনায়।


পটুয়াখালী সদর থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান,এ বিষয় থানায় কোন অভিযোগ পাওয়া যায় নি তবে নিবেদিত অভিযোগ না পেলেও ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও খবর



পটুয়াখালী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১১১১ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে


এই আনন্দের জন্যই দশ বছরের কষ্ট’

১১২৩ দিন ২ ঘন্টা ১০ মিনিট আগে