কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় কল্যাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার

রংপুরের পীরগাছায় ভুলবুঝে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে অভিযোগকারি শিক্ষার্থীরা। তাদের প্রধান শিক্ষক বাধ্যতামূলক ছুটিতে থাকায় প্রতিষ্ঠানে দিনদিন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হওয়ায় তারা অভিযোগ প্রত্যাহার করে নেন বলে জানায় শিক্ষার্থীরা। ঘটনাটি উপজেলার কল্যাণী উচ্চ বিদ্যালয়ের।

জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর কয়েকজন শিক্ষার্থী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাকের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তার পদ থেকে তাকে অব্যাহতি দেয়ার জন্য ২২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আবেদন দেন। শিক্ষার্থীদের অভিযোগ ও আন্দোলনের কারণে প্রধান শিক্ষককে বাধ্যতামূলক ছুটি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।

অভিযোগ প্রত্যাহার করতে আসা শিক্ষার্থী মামুন, মারুফ, হামিদুল, আকাশ, জিসান, সিহাব, আরিফ, মেহেদী হাসান, আপন রায় সাংবাদিকদের জানায়, তারা না জেনে ভুল করে বিভ্রান্ত হয়ে প্রধান শিক্ষকের পদত্যাগের জন্য আন্দোলন করেছে। আবেগপ্রবণ হয়ে তার বিরুদ্ধে অভিযোগ করেছে। বুঝতে পেরে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য অভিযোগ প্রত্যাহার করে নিয়েছে তারা। 

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাক বলেন, গত ৫আগস্ট হতে ছুটিতে আছি। মঙ্গলবার অভিযোগকারি শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন তাকে কর্মস্থলে ফেরার জন্য। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে তাকে ছাড়া প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ নেই। শিক্ষকরা কেউ কাউকে মানতে চায়না। কারো কথা কেউ শুনছেন না।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন বলেন, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম রাজ্জাকের বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তাধীন রয়েছে। তিনি দুই মাসের জন্য সাময়িক বরখাস্ত ছিলেন। ইচ্ছে করলে তিনি বিদ্যালয়ে যোগদান করতে পারেন।

আরও খবর