কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী

বৃত্তি পরীক্ষা

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতায় সারা দেশে একযোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের পীরগাছা উপজেলাতেও এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় ২০টি প্রতিষ্ঠানের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার দুটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে পীরগাছা কেন্দ্রে প্রায় ১০টি এবং বড়দরগা কেন্দ্রে প্রায় ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়।

কেন্দ্র সচিব আব্দুল্লাহ আল মাসুদ বলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আওতাধীন সারা দেশে প্রায় ৪২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ প্রদান, পরীক্ষাভীতি দূর করা এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

পরীক্ষায় ভালো ফলাফল করা মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক অনুদান প্রদান করা হয়। এর ফলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও মনোযোগী ও অনুপ্রাণিত হয়।

এসময় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল বাশার মাহমুদুন্নবী, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সভাপতি খোরশেদ কবির বাবুল ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এবং নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ সহ অনেকে। 

আরও খবর