কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় শহিদ আবু সাঈদ স্মৃতি স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন

পীরগাছায় শহিদ আবু সাঈদ স্মৃতি স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন
রংপুরের পীরগাছায় শহিদ আবু সাঈদ স্মৃতি স্মরণে শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার আসামপাড়া জামে মসজিদ সংলগ্ন মাঠে ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা।
আসামপাড়া যুব সমাজের আয়োজনে ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মতিয়ার রহমান খন্দকার, যুগ্ম আহবায়ক জাকির আহমেদ, আব্দুল হাকিম, আব্দুল আউয়াল, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মুকুল মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব আব্দুল আলিম আলম, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন, ওয়ার্ড বিএনপি সভাপতি শাহজালাল মিয়া ও সাধারণ সম্পাদক ফজলু মিয়া, ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রাকিব হাসান প্রান্তিক, ব্যবসায়ী শাহ সুলতান প্রমুখ।
স্বেচ্ছাসেবক দল নেতা হাসানুর রহমান হাসান ও প্রবাসি ময়নুল ইসলাম রুবেলের সার্বিক সহযোগিতায় উদ্বোধনী ম্যাচে সুন্দরগঞ্জ পশ্চিম পরান ক্রিকেট একাদশ বনাম অনন্তরাম ইউনাইটেড ক্রিকেট একাদশ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অনন্তরাম ইউনাইটেড ক্রিকেট একাদশ জয়ী হয়। খেলায় ধারাভাষ্যে ছিলেন আশিকুর রহমান সোহান ও আম্পায়ারের দায়িত্ব পালন করেন হামিদুল ইসলাম এ্যামিলি ও রুবেল মিয়া।    

আরও খবর