কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় এমদাদুল উলূম হাফেজি মাদরাসায় ইফতার মাহফিল

রংপুরের পীরগাছায় ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ‘এমদাদুল উলূম ক্বওমী মাদরাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’ এর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) মাদরাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
মাদরাসা সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফছার আলীর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম সাঈফির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন মন্ডল, মাদরাসার সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার রানা, মুহতামিম মাওলানা আব্দুল মান্নান, মাওলানা ইউসুফ আলী, হাফেজ আবু সুফিয়ান, সাইফুল ইসলাম, রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিম, আল কুরআন লার্ণিং এন্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন ও পরিচালক আসাদুজ্জামান আল-আমিন সহ আরও অনেকে। 
দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নতির জন্য বিগত দিনের ন্যায় এবারও যাকাত, ফেতরা, কাফফারা, মৌসুমী ফসল, কোরবানির চামড়া সদকায়ে জারিয়া হিসেবে দান করার জন্য বলা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা-সাধারণ সঞ্চয়ী হিসাব, অগ্রণী ব্যাংক, পীরগাছা শাখা-অনলাইন-০২০০০০৭৩৭৫১২৬, একাউন্ট-১০৫৩১, লিল্লাহ বোর্ডিং সঞ্চয়ী হিসাব ইসলামী ব্যাংক, রংপুর শাখা-২৮৬৭৩। 
আরও খবর