কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিসের হাব উদ্বোধন

শুক্রবার (৯ মে) সারাদেশে একযোগে ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ ৪৯৫টি হাবের উদ্বোধন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছা উপজেলা হাবের দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন পীরগাছা হাব ইনচার্জ হাফেজ নুর আলম। দোয়া শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। 
উদ্বোধনীর সময় উপস্থিত ছিলেন ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ মার্কেটিং বিভাগের বিশেষ প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরীয়া। এছাড়াও উপস্থিত ছিলেন পীরগাছা বাজার ব্যবসায়ী ডা. হাবিবুল্লাহ, জুয়েল রানা, ফারুক হোসেন, আলমগীর হোসেন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, বাদশা মিয়া, মামুন মিয়া সহ আরও অনেকে।
মার্কেটিং বিভাগের বিশেষ প্রতিনিধি হাফেজ ফুয়াদ শাহরীয়া বলেন, সারাদেশে একযোগে ‘স্পীডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের’ ৪৯৫টি হাবের উদ্বোধন করা হয়েছে। ১০ মে থেকে বুকিং ও ডেলিভারী কার্যক্রম শুরু হবে। নতুন প্রতিষ্ঠান হিসেবে বিশেষ কোন সুযোগ-সুবিধা আছে কিনা-এর জবাবে তিনি বলেন, আমাদের ওয়েবসাইট, সফটওয়্যার, অ্যাপস আছে। প্রতিটি উপজেলায় আমাদের হাব আছে। হাতের নাগালে সেবা পাবে গ্রাহকরা। আর প্রতিযোগিতার যুগে অধিকাংশ কুরিয়ার সার্ভিস ২৪-৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারী দেওয়ার প্রতিশ্রুতি করলেও পাঁচদিনও পণ্য ডেলিভারী দিতে পারেনা। সেক্ষেত্রে আমরা প্রতিজ্ঞাবদ্ধ ৭২ঘণ্টার মধ্যে পণ্য ডেলিভারী দেব। 
আরও খবর