কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

রংপুর বিভাগের আট জেলা নিয়ে তাম্বুলপুর মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের আয়োজনে রংপুরের পীরগাছায় শুরু হয়েছে আন্ত:জেলা ফুটবল টুর্ণামেন্ট। উদ্বোধনী দিনে লালমনিরহাট বনাম পঞ্চগড় জেলা মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।


মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার তাম্বুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয়। এদিন শূন্য এক গোলে লালমনিরহাট একাদশ পঞ্চগড় একাদশকে পরাজিত করে।


খেলার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তধারা সমাজ কল্যাণ সাংস্কৃতিক সংঘের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাবের হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা। 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি আহম্মদ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিনুর রশিদ কামাল, সাংগঠনিক সম্পাদক রেফায়েত উল্ল্যাহ, তাম্বুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই আরও অনেকে।   

আরও খবর