কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র‌্যালী

সাইকেল র‌্যালী

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রংপুরের পীরগাছায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে একটি সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে র‌্যালীটি পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ র‌্যালীতে ছাত্রশিবিরের নেতাকর্মীরা জাতীয় পতাকা ও বিজয় দিবসের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার বহন করেন।

পীরগাছা সরকারি কলেজ শাখার ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক আহমেদ ফয়সাল, পীরগাছা পূর্ব শাখার সভাপতি মোস্তাফিজার রহমান, সেক্রেটারী মোজাহিদ হোসেন লাবিব, পশ্চিম শাখার সভাপতি আব্দুর রহিম, সেক্রেটারী আব্দুল কাদের আসিফ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।  

আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং বিজয়ের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ সাইকেল র‌্যালীর আয়োজন করা হয়।

আরও খবর