কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় পরিবর্তনের আওয়াজ তারুণ্যের বাংলাদেশের আয়োজনে ফুটবল ফাইনাল খেলা

ফুটবল ফাইনাল

রংপুরের পীরগাছায় ‘পরিবর্তনের আওয়াজ তারুণ্যের বাংলাদেশের’ আয়োজনে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের কাশিয়াবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

‘পরিবর্তনের আওয়াজ তারুণ্যের বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা ডা. একরামুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১০ জোটের এমপি প্রার্থী ও এনসিপি সদস্য সচিব আখতার হোসেন।

পীরগাছা বন্ধু-মহলের সার্বিক সহযোগিতায় বিশেষ অতিথি ছিলেন কম্বিনেশন বিল্ডার্সের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আল আমিন নয়ন, ইউনিয়ন জামায়াতের আমির মামুনুর রশিদ, উপজেলা এনসিপি প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এমদাদুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক ইমদাদুল হক, উইনার কোচিং সেন্টারের পরিচালক মমিনুল ইসলাম সুমন, ব্যবসায়ী শরিফুল ইসলাম সবুজ, রিয়াজুল মিলিটারী, পংকজ কুমার সহ অনেকে।

ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ‘জাগো উচ্ছ্বাসে উচ্ছ্বাসে ফুটবল একাদশ মাহিগঞ্জ’ এবং ‘বামনডাঙ্গা ফুটবল একাডেমি’। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বামনডাঙ্গা ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ‘জাগো উচ্ছ্বাসে উচ্ছ্বাসে ফুটবল একাদশ মাহিগঞ্জ। পরে চ্যাম্পিয়নদের একটি ৩২ইঞ্চি কালার টিভি ও রানার্স আপ দলকে একটি ছাগল পুরস্কার দেওয়া হয়।      

আরও খবর