কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পীরগাছায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৈশাখ বর্ষবরণ উৎসব

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে রংপুরের পীরগাছায় রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৈশাখ বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বিদ্যালয় চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আফছার আলী।

এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান, ফজলুর রহমান, বিজয় চন্দ্র, আশরাফুজ্জামান রাজু, আখতার জাহান কলি, আব্দুল আলিম আলম, মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজাদ হোসেন, ডাক্তার সাইদিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গান, নৃত্যের মাধ্যমে তারা পহেলা বৈশাখের আনন্দ-উচ্ছ্বাস ফুটিয়ে তোলে। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

আরও খবর