কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ বিনিয়োগ বিষয়ক আলোচনা সভার উদ্বোধন

উদ্বোধন

সুদ ও কিস্তিমুক্ত জীবন গড়ি, সুদ ও কিস্তিমুক্ত সমাজ গড়ি-এই স্লোগানকে ধারণ করে হেল্প বিজনেস কর্পোরেশন (এইচবিসি) ডেভেলপমেন্ট সোসাইটির উদ্যোগে ৭ দিনব্যাপী মাসিক এজেন্ট সম্মানি প্রদান ও পিকেএসএফ-এর বিনিয়োগ বিষয়ক আলোচনা সভা শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধনী দিন বুধবার রাতে রংপুর জেলার মাহিগঞ্জ কর্পোরেট অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এইচবিসি ডেভেলপমেন্ট সোসাইটির এইচআরএম অ্যান্ড ফাইন্যান্স কর্মকর্তা আব্দুর রশিদ খানের সভাপতিত্বে এবং সাথী বানুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সোসাইটির চিফ ব্র্যান্ড অফিসার বাবুরাম রায়।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সোসাইটির জেনারেল ম্যানেজার সাবিনা ইয়াসমিন সুমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রচার ও সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, এজেন্ট বাবুল মিয়া ও আব্দুস ছালাম রব্বানী, পীরগাছা শাখার ব্যবস্থাপক সোহানা পারভীন এবং সৈয়দপুর শাখার ব্যবস্থাপক কুলসুম বেগম।

বক্তারা পিকেএসএফ-এর বিনিয়োগ কার্যক্রম, মাঠ পর্যায়ে সেবার মানোন্নয়ন, ঋণ কার্যক্রমের সম্প্রসারণ এবং এজেন্টদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভা শেষে এজেন্টদের মাসিক সম্মানি প্রদানসহ ভালো পারফরম্যান্সদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও খবর