হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ও ইএসডিও'র বাস্তবায়নে রংপুরে 'জব ফেয়ার অ্যান্ড সিএসআর অ্যাওয়ার্ড' প্রদান

জব ফেয়ার

সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘স্কিলস টু সাকসেড-গ্লোবাল গ্র্যান্ট-১২’ প্রকল্পের আওতায় রংপুরে জব ফেয়ার ও সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে দিনব্যাপী এ আয়োজন করা হয়। জব ফেয়ারে বিভিন্ন নিয়োগদাতা প্রতিষ্ঠান, প্রশিক্ষণপ্রাপ্ত চাকরিপ্রত্যাশী যুবক-যুবতী, উদ্যোক্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন অংশ নেন। এসময় অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। 

আয়োজকরা জানান, এ আয়োজনের মাধ্যমে নিয়োগদাতা প্রতিষ্ঠান ও দক্ষ জনশক্তির মধ্যে কার্যকর সংযোগ তৈরি হয়েছে। এতে রংপুর অঞ্চলের যুবদের কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে পিছিয়ে পড়া যুবদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও এ উদ্যোগ সহায়ক হবে।

ফাহিম শাহরিয়ার ও সানজানা ইবনাতের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম, সেভ দ্য চিলড্রেনের স্কিলস টু সাকসেড কর্মসূচির সিনিয়র ম্যানেজার ওবায়দুল হক, এস এম সিফাত সরওয়ার, মাহমুদা বেগম শরীফা, রংপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শাহনাজ পারভীন এবং সহসভাপতি মোর্শেদা খাতুন।

সমাপনী বক্তব্য দেন ইএসডিওর হেড অব টিভেট শাহরিয়ার মাহমুদ। এ সময় স্কিলস টু সাকসেড-গ্লোবাল গ্র্যান্ট-১২ প্রকল্পের কো-অর্ডিনেটর এম এ কাহার বকুল, সেভ দ্য চিলড্রেনের ফাহিম মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে স্কিলস টু সাকসেড-গ্লোবাল গ্র্যান্ট-১২ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১২টি নিয়োগদাতা প্রতিষ্ঠানকে সিএসআর অ্যাওয়ার্ড প্রদান করা হয়। আয়োজকদের ভাষ্য, এসব প্রতিষ্ঠান প্রশিক্ষণপ্রাপ্ত গ্র্যাজুয়েটদের দক্ষতার ওপর আস্থা রেখে তাদের কর্মজীবনের প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরও খবর