হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ

ছাগল বিতরণ

রংপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনসাফ-এর বাস্তবায়নে এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় ২০ জন দরিদ্র নারীর মাঝে ৪০টি ছাগল বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে রংপুর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কিশামত বিষু গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইনসাফের প্রতিষ্ঠাতা পরিচালক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন।

এসময় আরও উপস্থিত ছিলেন হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ডাস-এর পরিচালক চান মিয়া, সংগঠক মাহবুবার রহমান, এনামুল হক, শাহ আলম, তারাজুল, আব্দুর রশিদ, মজনু মিয়া, আলমগীর হোসেন, সামছুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিরা ২০ জন সুবিধাভোগী দরিদ্র নারীর হাতে বিনামূল্যে মোট ৪০টি ছাগল তুলে দেন। আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য।

আরও খবর