চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগাছায় অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান; জব্দের পর ২০ ড্রাম পামওয়েল সরিয়ে নেওয়ার অভিযোগ

রংপুরের পীরগাছায় অবৈধভাবে ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় বিপুল পরিমাণ তেল, খালি বোতল, কাঁচামাল ও পণ্য মোড়কজাতের সরঞ্জাম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারখানার মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তবে অভিযানের সময় জব্দ করা প্রায় ২০ ড্রাম পামওয়েল তেলের একটি অংশ পরে কারখানা থেকে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পীরগাছা সদর ইউনিয়নের পীরগাছা বাজার এলাকায় মীম কনজ্যুমার নামের কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পীরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন। এ সময় পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিকসহ প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

অভিযানকালে কারখানার ভেতর থেকে তেলভর্তি ড্রাম, খালি বোতল, কাঁচামাল, পণ্য মোড়কজাতের সরঞ্জামসহ বিভিন্ন মালামাল পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, কারখানাটিতে শাহী গোল্ড সয়াবিন, চাকা মার্কা সরিষার তেল ও শাহী গোল্ড আটাসহ বিভিন্ন পণ্য তৈরি ও মোড়কজাত করা হতো। অভিযানের সময় তেলভর্তি কিছু বোতল আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রায় ২০ ড্রাম পামওয়েল তেল নষ্ট করার উদ্যোগ নেওয়া হলেও পরে এর একটি অংশ এক ব্যবসায়ী কারখানা থেকে সরিয়ে নিয়ে যান। এ সময় প্রশাসনের লোকজন ঘটনাস্থলে ছিলেন বলেও তারা জানান। জব্দ করা তেল যদি ভেজাল বা অবৈধ হয়ে থাকে, তাহলে তা কীভাবে কারখানা থেকে বেরিয়ে গেল—এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, পামওয়েল এনে বোতলজাত করে নামিদামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বাজারজাত করা হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।অভিযান শেষে কারখানায় বিপুল পরিমাণ খোলা লবণের বস্তা, তেল, লক্ষাধিক খালি বোতল, কাঁচামাল ও পণ্য মোড়কজাতের সরঞ্জাম পড়ে থাকতে দেখা যায়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার মালিক মশিউর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারেক হাসান তাহসিন বলেন, অবৈধভাবে সয়াবিন তেল উৎপাদন ও বাজারজাতের অভিযোগে অভিযান চালিয়ে বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী কারখানার মালিককে এক মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও খবর