চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

রংপুরের পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে পীরগাছা জেএন হাইস্কুল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।



নবনির্বাচিত অটোস্ট্যান্ড সমিতির সভাপতি খন্দকার মতিয়ার রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদারের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন পীরগাছা হাজী সফের উদ্দিন মাদ্রাসার সহকারী শিক্ষক জুয়েল হোসেন মন্ডল, রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক আহম্মদ হোসেন, মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আজাদ হোসেন সরকার, সাবেক ইউপি সদস্য নুরুজ্জামান, সমিতির উপদেষ্টা লোকমান হোসেনসহ অটোচালক ও সুধীবৃন্দ।



নবনির্বাচিত কমিটির আংশিক দায়িত্বশীল হলেন—সহসভাপতি পীরগাছা হাজী সফের উদ্দিন মাদ্রাসার সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন খুসি, সহসম্পাদক স্বর্ণ ব্যবসায়ী জাহাঙ্গীর আলম খান এবং কোষাধ্যক্ষ জনি সাইকেল গ্যালারির মালিক জাহাঙ্গীর আলম।



সভায় নবনির্বাচিত কমিটির নেতারা অটোচালকদের বিপদ-আপদে পাশে থাকা, তাদের সুবিধা-অসুবিধা দেখা, ন্যায্য অধিকার আদায়ে কাজ করা এবং শৃঙ্খলাভাবে গাড়ি চালানোসহ কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হয়ে সুনামের সঙ্গে দায়িত্ব পালনের জন্য অটোচালকদের প্রতি আহ্বান জানানো হয়।

সভায় সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করা এবং অটোচালকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও খবর