চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর

সাগর

অসুস্থ বাবার চিকিৎসা, পারিবারিক বিরোধ, সম্পত্তি নিয়ে বিরোধ এবং স্বজনদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে প্রশাসন ও এলাকাবাসীর সহযোগিতা চেয়েছেন সাগর চন্দ্র সরকার নামে এক যুবক। তিনি রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের পূর্ব ব্রাক্ষণীকুন্ডা গ্রামের বাসিন্দা। সাগর চন্দ্র সরকারের অভিযোগ, তাঁর বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবার চিকিৎসার জন্য তিনি বিভিন্ন সময়ে উপজেলা প্রশাসন, থানা পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার ও ডিআইজি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। তবে তাঁর অভিযোগ, প্রশাসনের লোকজন বাড়িতে গেলে তাঁর চাচারা বাবাকে সুস্থ দাবি করে চিকিৎসার প্রয়োজন নেই বলে জানান। তিনি জানান, বৃহস্পতিবার সকালে তাঁর বাবা রতনপুরের এক বাঁশ ব্যবসায়ীকে ফোন করে ১০ থেকে ১২টি বাঁশ বিক্রির কথা বলেন। বাঁশ বিক্রির টাকা দিয়ে পূজার খরচ ও প্রয়োজনীয় ব্যয় মেটানোর পরিকল্পনা ছিল তাঁর বাবার। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকেও জানানো হয়েছিল। পরে বাঁশ ব্যবসায়ী বাড়িতে এসে বাঁশের দাম নির্ধারণ করে চলে যান। কিন্তু অভিযোগ, এরপর তাঁর চাচা, চাচাতো ভাইসহ পরিবারের কয়েকজন সদস্য ওই ব্যবসায়ীর কাছে গিয়ে বাঁশ না কেনার জন্য হুমকি দেন। সাগর চন্দ্র সরকারের দাবি, এক মাস বয়সে তাঁর বাবা-মা তাঁকে দত্তক নিয়েছিলেন। তাঁর অভিযোগ, দত্তক সন্তান হওয়ার বিষয়টিকে কেন্দ্র করে চাচা ও কয়েকজন স্বজন তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁকে বাড়ি থেকে বের করে দিয়ে বাবার সম্পত্তি দখলের পরিকল্পনা করা হচ্ছে। এমনকি তাঁর মাকে দিয়ে আদালতে তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগও করানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর