সদর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার কিছু সময় আগে পেশাগত দায়িত্ব পালনের জন্য রাজবাড়ী শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে যান সাংবাদিক আব্দুল হালিম শেখ। এ সময় শহীদ মিনারের বেদি থেকে ফুলের ডালা নিয়ে যাচ্ছিলেন ফুলের দোকানি ও তাদের লোকজন। বিষয়টি ফোনে ভিডিও ধারণ করেন হালিম। তাকে ভিডিও করতে দেখে কয়েকজন এগিয়ে আসেন। তারা ভিডিও করার কারণ জানতে চান। সাংবাদিক পরিচয় দেওয়ার পর ভিডিও মুছে ফেলতে বলেন। তিনি ভিডিওটি মুছতে অস্বীকৃতি জানালে অজ্ঞাতনামা ১০-১২ জন তাকে টেনেহিঁচড়ে শহীদ মিনারের পশ্চিম পাশে ঝোড়ের ভেতর নিয়ে হামলা চালায়। এ সময় তার চোখের কোণাসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম হয়। একপর্যায়ে পুলিশ সদস্যরা সেখানে আসলে হামলাকারীরা পালিয়ে যান। পরে হালিমের সহকর্মীরা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান।
৩ দিন ৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
১০ দিন ৬ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৩ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
৪৪ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৯৯ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
১৬৭ দিন ২২ ঘন্টা ৩২ মিনিট আগে
২১১ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
২২০ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে