কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভয়ংকর মাদক আইসসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।


গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিব হোসেন খান (২৯)। তার বাড়ি বাউফল উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে এবং বাবার নাম নাসির উদ্দিন খান।


পুলিশ জানায়, নিজ এলাকা বাউফলে রাজিবের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। তাই শ্বশুর বাড়ি রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এসে আত্মগোপনে থাকতো। এখানেই কৌশলে চলতো তার মাদকের কারবার।

এমন গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার রাতে শ্বশুর বাড়ির এলাকা থেকে ৬০ হাজার টাকার ২০ গ্রাম আইস মাদকসহ তাকে গ্রেপ্তার করে পুলিশ।


রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, রাজিব কাপড়ের ব্যবসা করতো। এই ব্যবসার আড়ালে তার মূল ব্যবসা ছিল মাদক কারবার। ঢাকা থেকে কাপড়ের ভেতরে করে রাঙ্গাবালীতে মাদক এনে সরবরাহ করতো সে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গলাচিপা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও খবর