কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া

admin - দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 03-11-2026 04:47:24 pm


পটুয়াখালীর রাঙাবালী উপজেলার ৭১ বছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এডহক) নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব মোঃ জুলহাস মিয়া (মৃধা জুলহাস)।


তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ঢাকাস্থ পটুয়াখালী জেলা সমিতির ছাত্র ও বৃত্তি কল্যান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।


দীর্ঘদিন ধরে তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে অত্র বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। তাঁর সভাপতি হিসেবে মনোনীত হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজনের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে।


স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা আশা প্রকাশ করে বলেন, শিক্ষা ও সমাজসেবা খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষতা এবং নেতৃত্ব বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তাঁরা আরও বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ সমুন্নত রাখা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।


এদিকে, মোঃ জুলহাস মিয়া কে বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয় পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।


কমিটিতে সদস্য সচিব হিসেবে পদাধিকারবলে রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহতাব হুসাইন, শিক্ষক সদস্য মোঃ ফরহাদ মনি, অভিভাবক সদস্য মোঃ আনোয়ার হোসেন।

আরও খবর