কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওগাঁর রাণীনগরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ

নওগাঁর রাণীনগরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ

নওগাঁর রাণীনগরে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ

নওগাঁর রাণীনগরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে। শনিবার সদর ইউনিয়ন বিএনপির কার্যালয় থেকে শুরু করা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও আগামী জাতীয় নির্বাচনে নওগাঁ-৬ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা মো: আনোয়ার হোসেন বুলু।


এদিন উপজেলার বিএনপির মোড়, চৌরাস্তার মোড়সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষদের হাতে তারেক রহমানের রূপরেখা সম্বলিত ৩১দফার লিফলেট তুলে দেওয়া হয় এবং আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ধানের শীষ প্রতিকে ভোট প্রার্থনা করা হয়। কর্মসূচিতে উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: জাকির হোসেন, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণরা অংশগ্রহণ করেন।


এসময় প্রধান অতিথি সাধারণ মানুষদের কাছে তারেক রহমানের ৩১দফা তুলে ধরেন বলেন জেলার রাণীনগর ও আত্রাই উপজেলার বিএনপির দুর্দিনে তিনি ছিলেন আজোও আছেন এবং আগামীতেও থাকবেন। শহীদ জিয়ার আদর্শ তার জীবনের পথচলার অন্যতম পাথেয়। তাই কোন লোভের আশায় নয় যতদিন তিনি বেঁচে আছেন ততদিন তিনি বিএনপির ছাঁয়া তলে থেকে রাজনৈতিক জীবন শেষ করবেন। তাই ভোটারদের বৈষম্যহীন আগামীর আধুনিক বাংলাদেশ বিনির্মাণ করতে তিনি ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ জানান।