সারাদেশে সরকার বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার ৩১শে অক্টোবর থেকে বৃহস্পতিবার ২রা নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিএনপি-জামায়াতের অবরোধ ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ অভিযানে কঠোর অবস্থানে ছিল কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা প্রশাসন, রাজিবপুর থানা পুলিশ, বিজিবি ব্যাটেলিয়ান জামালপুর (৩৫বিজিবি)।
এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার ২ নভেম্বর যৌথভাবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
এ বিষয়ে রাজিবপুর থানার ওসি মোজাহারুল ইসলাম বলেন, রাজিবপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমাদের মহড়া পরিচালিত হয়। কোন ধরনের যাতে নাশকতা ও অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে সেই লক্ষ্যে সবাইকে সচেতন করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।
১০৩৮ দিন ১৪ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৪৩ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১০৮০ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১১০৬ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে
১১১৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১১১৫ দিন ১৫ ঘন্টা ৩৮ মিনিট আগে
১১১৯ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
১১৯৯ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে