কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি

গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন।

গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। 

সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ ও তার বাহিনী কর্তৃক যায়যায়দিন পত্রিকার সাংবাদিক আনোয়ার ও তার পরিবারের উপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে সাঘাটা উপজেলা চত্বরে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকরা পৃথক দুটি ব্যানারে এই আয়োজন করেন। যেখানে সাঘাটা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ দলের সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

বক্তারা বলেন, গণমানুষের দল হিসেবে বিএনপি'র যে সম্মান তা সাঘাটা এলাকায় এক তুলীপ এবং তার সন্ত্রাসী বাহিনীর দাঁড়া আজ ধ্বংসের মুখে। ৫ আগস্ট পরবর্তী তার বিরুদ্ধে এর আগে একাধিকবার চাঁদাবাজি, দখল বাণিজ্য, নারী কেলেঙ্কারি আর পদ বাণিজ্যের মত নানা গুরুতর অভিযোগ এসেছে। ইতিমধ্যে উপজেলা বিএনপি'র সিংহভাগ নেতৃবৃন্দ সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপের বিরুদ্ধে অনাস্থা এনে তার বহিষ্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় বিএনপি বরাবর অভিযোগও দায়ের করেছেন। মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দরা, অবিলম্বে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহবায়ক যথাক্রমে এনামুল হক শিল্পী, আবুল কালাম আজাদ, আবু হেনা মোস্তফা কামাল মিঠু ও আলাউদ্দিন মন্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক আহম্মেদ কবীর শাহীন, যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, নুরুজ্জামান টিটু ও হারুন আকন্দ, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক জাহাঙ্গীর কবীর মিঠু ও সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম, উপজেলা মহিলা দলের সভাপতি মৌসুমী আক্তার মিষ্টি, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, জাতীয়তাবাদী ওলামা দলের উপজেলা আহ্বায়ক আইয়ুব হোসেন, ঢাকা জাতীয় প্রেসক্লাব সদস্য তোফাজ্জল হোসেন , নির্যাতিত সাংবাদিক সাঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন রানা, বিগত দিনে তুলিপ বাহিনীর দ্বারা নির্যাতিত ভুক্তভোগীরা যথাক্রমে কামালের পাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আল-আমিন, জুমারবাড়ি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব স্বপন, ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাঘাটা প্রেসক্লাবের পেশাদার গণমাধ্যম কর্মীরা।

এদিকে ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুলিপ অভিযোগ করে বলেন, ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ সাঘাটা মার্কেটের সাদিয়া সু-ষ্টোরে ভাগিনার জন্য জুতা কিনতে আমার বোন সেলি আক্তার তাপসী গেলে তার বোরকার মুখোশ খুলতে জোর করেন ও ইভটিচিং করেন আনোয়ারের ছেলে আরাফাত রহমান পিচ্চু।এরপর বাজারে আমার কিছু লোকজন থাকলে সেই ছেলের সাথে মারামারি হয়।।আনোয়ার শুধু সাংবাদিক নয় সে একজন বিএনপি'র সদস্য তার লোকজনও আমাদের উপর হামলা করে। বিষয়টি উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক ইস্যুতে গড়াচ্ছে। সাঘাটা থানায় একটি ইভটিচিং এর অভিযোগও দিয়েছি আমি।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম বলেন, চেয়ারম্যানের বোনকে ইভটিচিং করার একটি অভিযোগ পেয়েছি। সাংবাদিক আনোয়ার কোন অভিযোগ করেনি এখনো পর্যন্ত। দু পক্ষের অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।